যশোরের বেনাপোল ও হিজলী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল :

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মাদক জব্দ
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হয়েছে। উদ্ধারকৃত মাদক ও পণ্যের সিজারমূল্য ২ লাখ ১৬ হাজার ১০০ টাকা। তবে, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১৮ এপ্রিল) ব্যাটালিয়নের পৃথক অভিযানে বেনাপোল আইসিপি ও হিজলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, এ অভিযানে ভারতীয় ফেন্সিডিলের বিকল্প মাদক ৫০ বোতল এসকাফ সিরাপ, ৫০ বোতল উইনসিরক্স সিরাপ, ১১টি শাড়ি, ১ কেজি জিরা, ১১ প্যাকেট পাতার বিড়ি, ৩ প্যাকেট সন পাপড়ি, ১ হাজার ৯৪২টি চকলেট এবং ১৭৩টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
