সারাদেশ
শার্শা থানা পুলিশের অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার
প্রতিনিধি
কামাল হোসেন, বেনাপোল থেকে:
৫ মে, ২০২৬

যশোরের শার্শা সীমান্ত থেকে ৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ‘এস্কাফ’ উদ্ধার করেছে পুলিশ।
যশোরের শার্শা সীমান্ত থেকে ৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ‘এস্কাফ’ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাত দেড়টার সময় সীমান্তের বাগআঁচড়া এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
শার্শা থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে বাগআঁচড়ার রাড়ীপুকুর গ্রামের মাঠে একটি মাছের ঘেরের উত্তর পাড়ে টিনের টং (কুঁড়ে) ঘরের মধ্যে মাদক কারবারিদের ফেলে যাওয়া একটি ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ভারতীয় মাদক ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার করা হয়।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
