ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
সারাদেশ

শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

প্রতিনিধি

কামাল হোসেন:

২০ জুলাই, ২০২৬
শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

যশোরের শার্শা সীমান্তে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২০ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার গোগা-রুদ্রপুর সড়কের সালামের মোড় থেকে প্রায় ১৫০ গজ দক্ষিণে রফিকুলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন উষা (২৭)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল (৩০)। এছাড়া ট্রলিচালক আমিরুল ও হেলপার নিরব আহত হয়েছেন। তারা শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ম্যাচ দেখার পর ভোরে উষা, নাহিদ ও রুবেল একটি মোটরসাইকেলযোগে রুদ্রপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ইটভাটার জন্য ইট আনতে যাওয়া একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় যানবাহনের অতিরিক্ত গতির কারণে চালকরা নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নাহিদ ও উষার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রলি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন