শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
প্রতিনিধি
কামাল হোসেন:

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
সোমবার (২০ জুলাই) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্রভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।
বিজিবি জানান, জব্দকৃত ৪৮৬ বোতল নেশাজাতীয় সিরাপের মধ্যে ৪৮০ বোতল এসকাফ ও ৬ বোতল উইনসেরক্স সিরাপ রয়েছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
