ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
সারাদেশ

সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

২০ জুলাই, ২০২৬
সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২০ জুলাই) বেনাপোল আইসিপি ও আন্দুলিয়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি এক প্রেস ব্রিফিংয়ে জানায়, অভিযানে ১৭ বোতল বিদেশি মদ, ভারতীয় ৬৮ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, ১৫টি শাড়ি, ১ কেজি জিরা, ৬০ কেজি ফুসকা, দেড় কেজি কিসমিস, ১৪৪টি আতর, ২৪০টি চকলেট ও ২৩৬টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে।

জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানে এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ | সীমান্তের খবর