ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
সারাদেশ

যশোরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি

শহিদুজ্জামান উজ্জল :

২১ জুলাই, ২০২৬
যশোরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের পরিসংখ্যান, অপরাধ প্রতিরোধে গৃহীত কার্যক্রম, মামলা রুজু ও নিষ্পত্তির অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্তের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তদন্তের মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, জেলার সার্কেল কর্মকর্তারা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা, সিআইডি ও পিবিআই যশোরের কর্মকর্তারা, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত এ ধরনের পর্যালোচনা সভার মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

শেয়ার করুন

যশোরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত | সীমান্তের খবর