ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
সারাদেশ

শার্শার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন:

২৩ জুলাই, ২০২৬
শার্শার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

শার্শার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

যশোরের শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, শার্শা উপজেলার রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এসব অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

শার্শার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ | সীমান্তের খবর