শার্শা সীমান্তে বিজিবি-র্যাবের যৌথ অভিযানে মাদকসহ আটক ১
প্রতিনিধি
কামাল হোসেন:

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ২৬ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এস্কাফ সিরাপসহ হাফিজুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ২৬ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এস্কাফ সিরাপসহ হাফিজুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ অগ্রভুলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
আটক হাফিজুর রহমান হলেন যশোর জেলার শার্শা থানার অগ্রভুলাট গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ভারতীয় ২৬ বোতল এস্কাফ সিরাপসহ হাফিজুর রহমানকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।