শার্শায় ৪০ পিস ইয়াবাসহ বেনাপোলের রেজাউল গ্রেপ্তার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় ৪০ পিস ইয়াবাসহ বেনাপোলের রেজাউল গ্রেপ্তার
যশোরের শার্শায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রেজাউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে শার্শা উপজেলার টেংরা পশ্চিমপাড়া এলাকার ছবেদা গাছতলা মোছার বাগ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রেজাউল ইসলাম যশোরের বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই শ্রীকান্ত বিশ্বাসের নেতৃত্বে একটি দল টেংরা এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেজাউল ইসলামকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় রেজাউল ইসলাম ও অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আসামিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
