ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

বেনাপোলে ভারতীয় মাদকসহ নড়াইলের বাদশা আটক

প্রতিনিধি

কামাল হোসেন :

৪ সেপ্টেম্বর, ২০২৬
বেনাপোলে ভারতীয় মাদকসহ নড়াইলের বাদশা আটক

যশোরের বেনাপোলে ১০ বোতল অবৈধ মাদকদ্রব্য ভারতীয় এসকাফ সিরাপসহ বাদশা শেখ (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।

যশোরের বেনাপোলে ১০ বোতল অবৈধ মাদকদ্রব্য ভারতীয় এসকাফ সিরাপসহ বাদশা শেখ (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় গ্রামের মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের সামনে বেনাপোল-যশোর মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত বাদশা শেখ নড়াইল জেলার সদর উপজেলার উজিরপুর (বিলপাড়া) গ্রামের মৃত শুকুর শেখের ছেলে।

পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানার এসআই সুজনের নেতৃত্বে পুলিশের একটি দল দিঘীরপাড় এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন বাদশা শেখকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ১০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যসহ বাদশা শেখকে থানায় নিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি বেনাপোল পোর্ট থানার এফআইআর নম্বর-৩, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর-১৮৩।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আটককৃত বাদশা শেখকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন