শার্শায় এক কেজি গাঁজাসহ সরবাংহুদার আব্দুর রউফ ওরফে রফু নামে এক ব্যক্তি গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন :

যশোরের শার্শায় এক কেজি গাঁজাসহ আব্দুর রউফ ওরফে রফু (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো ইজিবাইক জব্দ করা হয়েছে।
যশোরের শার্শায় এক কেজি গাঁজাসহ আব্দুর রউফ ওরফে রফু (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো ইজিবাইক জব্দ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শার্শা বাজারের কামারবাড়ী মোড়সংলগ্ন আয়ুব হোসেনের চায়ের দোকানের সামনে শার্শা-গোড়পাড়া সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রউফ ওরফে রফু যশোর জেলার বেনাপোল পোর্ট থানার সরবাংহুদা গ্রামের মৃত আরাফাত মোড়লের ছেলে।
শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সবুজ গাজী, এএসআই রহমান আলী ও এএসআই আতাউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন ইজিবাইকটি থামিয়ে তল্লাশি চালালে রফুর হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দসহ তাকে আটক করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
