শার্শায় মদসহ তিন যুবক গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় মদসহ তিন যুবক গ্রেপ্তার
যশোরের শার্শায় দুই বোতল মদসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শার্শা গ্রামের বেতনা নদীর ওপর নিজামপুর থেকে কামারবাড়ীগামী সড়কের কামারবাড়ী সেতুর ওপর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামের দীপক কুমার বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস (১৯) এবং একই উপজেলার খরিঞ্চী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মাসুদ রানা (১৯) ও চনক কুমার মণ্ডলের ছেলে প্রদীপ কুমার মণ্ডল (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের হেফাজত থেকে দুই বোতল বিদেশি মদ ও একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
