ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২ নভেম্বর, ২০২৬
সারাদেশ

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণের ভারতীয় পণ্য জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন :

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণের ভারতীয় পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোরের বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১২৭টি শাড়ি, ৩টি থ্রিপিস, ২টি টুপিস, ৭২টি কম্বল, ৩৫টি চাদর, ৩ কেজি জিরা, ১৬ প্যাকেট ফুচকা, সাড়ে ৩ কেজি কিশমিশ, ৬ প্যাকেট সোনপাপড়ি, ২৪টি চকলেট, ৩ প্যাকেট আমসত্ত্ব ও ১ হাজার ৫৩৯টি প্রসাধনসামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৯০ হাজার ৪০০ টাকা।

সোমবার (২ নভেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের সদস্যরা পৃথকভাবে এসব পণ্য জব্দ করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং পাচারকারী চক্র আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন