শার্শা সীমান্তে ২২০ বোতল উইনিক্স সিরাপসহ একটি মোটরসাইকেল আটক
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শা সীমান্তে ২২০ বোতল উইনিক্স সিরাপসহ একটি মোটরসাইকেল আটক
যশোরের শার্শা সীমান্তে ২২০ বোতল ভারতীয় মাদক উইনিক্স সিরাপসহ একটি মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ গোগা সীমান্ত থেকে এসব মাদকসহ মোটরসাইকেলটি আটক করা হয়। আটক করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের
অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোগা বিওপির সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে এসব ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেলটি আটক করেন। তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
