ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
জাতীয়

জামিনে মুক্তি পেলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

১২ এপ্রিল, ২০২৬
জামিনে মুক্তি পেলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কারামুক্ত হন।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

কারামুক্তির সময় তার সঙ্গে আইনজীবী ও এক আত্মীয় উপস্থিত ছিলেন।

জানা গেছে, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা আশরাফুল ওরফে ফাহিম হত্যাচেষ্টা মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত ৭ এপ্রিল ওই মামলায় তার বিরুদ্ধে করা দুই দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালতের আদেশ অনুযায়ী জামিনের কাগজপত্র কারাগারে পাঠানো হলে “সব প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন।”

শেয়ার করুন