ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক

ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

১২ এপ্রিল, ২০২৬
ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রবিবার (১২ এপ্রিল ২০২৬) দুপুরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রবিবার (১২ এপ্রিল ২০২৬) দুপুরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

শনিবার রাতে হৃদযন্ত্র ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, পরবর্তীতে মাল্টি অর্গান ফেলিওরের কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

‘আভি না যাও ছোড় কার’, ‘দম মারো দম’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’, ‘ও হাসিনা জুলফোঁওয়ালি’সহ অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে তিনি উপমহাদেশের সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন। হিন্দি ও বাংলাসহ ২০টিরও বেশি ভাষায় গান গেয়ে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণ, বঙ্গ বিভূষণসহ বহু সম্মাননায় ভূষিত হন এই কিংবদন্তি শিল্পী।

শৈশব থেকেই সঙ্গীতের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। তার বাবা দীননাথ মঙ্গেশকার ছিলেন খ্যাতিমান সংগীতশিল্পী, আর দিদি লতা মঙ্গেশকার ভারতীয় সঙ্গীত জগতের আরেক উজ্জ্বল নক্ষত্র। ধ্রুপদী থেকে আধুনিক—সব ধরনের গানে সমান দক্ষতায় বিচরণ করেছেন আশা ভোঁসলে।

ও.পি. নায়ার, এস.ডি. বর্মণসহ উপমহাদেশের বরেণ্য সুরকারদের সঙ্গে কাজ করে তিনি একের পর এক কালজয়ী গান উপহার দিয়েছেন। জীবদ্দশায় ১১ হাজারেরও বেশি গান গেয়ে রেকর্ড গড়েন তিনি।

২০২২ সালে দিদি লতা মঙ্গেশকারের মৃত্যুর পর এবার আশা ভোঁসলের প্রয়াণে ভারতীয় সঙ্গীত জগতের আরেকটি স্বর্ণালী অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

শেয়ার করুন

ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই | সীমান্তের খবর