ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়ল, রবিবার থেকে কার্যকর

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

১৮ এপ্রিল, ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ল, রবিবার থেকে কার্যকর

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার।

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। নতুন এই মূল্য রবিবার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এ মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

নতুন নির্ধারিত দরে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা করা হয়েছে।

এর আগে অকটেনের দাম ছিল ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা, ডিজেল ১০০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা। সে হিসেবে অকটেন লিটারে ২০ টাকা, পেট্রল ১৯ টাকা, ডিজেল ১৫ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বেড়েছে।

সরকার বলছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধারাবাহিক প্রভাব বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা যায়।

তবে নতুন এ দাম বৃদ্ধির ফলে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং সামগ্রিক জীবনযাত্রার ব্যয়ে চাপ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

জ্বালানি তেলের দাম বাড়ল, রবিবার থেকে কার্যকর | সীমান্তের খবর