ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সারাদেশ

শার্শার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি

কামাল হোসেন:

১১ মে, ২০২৬
শার্শার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন (৩৫) ও তোফাজ্জেল হোসেন (৪৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

যশোরের শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন (৩৫) ও তোফাজ্জেল হোসেন (৪৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকালে উপজেলার উলাশি গিলাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন হোসেন শার্শা উপজেলার উলাশি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং তোফাজ্জেল হোসেন একই গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে তা বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারণ বাজারের দিকে যাচ্ছিলেন। নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল নিহত হন।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কর্মকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

শার্শার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত | সীমান্তের খবর