ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
সারাদেশ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২৫ কেজি লাল চন্দন কাঠ আটক

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

১৭ মে, ২০২৬
যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২৫ কেজি লাল চন্দন কাঠ আটক

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২৫ কেজি লাল চন্দন কাঠ আটক

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লাল চন্দন কাঠসহ বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৭ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল এবং বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

বিজিবি জানায়, অভিযানে ২৫ দশমিক ৫ কেজি লাল চন্দন কাঠ (৮ পিচ) আটক করা হয়। এছাড়া ৫ বোতল বিদেশি মদ, ভারতীয় ৩১টি শাড়ি, ১৭টি থ্রি-পিস, ৪টি ঘড়ি, ২ দশমিক ৫ কেজি জিরা, ২ কেজি কিসমিস, ২৯৪টি সার্জিক্যাল আইটেম, ১০২টি চকলেট এবং ২৭৫টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২৩ লাখ ৮৪ হাজার ৩৫০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন