বেনাপোলে আওয়ামী লীগের তিন সদস্যসহ চারজন গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

বেনাপোলে আওয়ামী লীগের তিন সদস্যসহ চারজন গ্রেপ্তার
যশোরের বেনাপোলে আওয়ামী লীগের তিন সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন পুরাতন মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি এবং অপরজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত।
শনিবার (১৪ নভেম্বর) বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মৃত আকবর আলী বিশ্বাসের ছেলে হায়দার (৪৫), একই গ্রামের মৃত মানিক বিশ্বাসের ছেলে মোজাম্মেল (৫৫), দিঘীরপাড় গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মুনসুর আলী (৩৬) এবং বোয়ালিয়া গ্রামের পশ্চিমপাড়ার সেলিম মোড়লের ছেলে জুয়েল রানা।
পুলিশ জানায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হায়দার, মোজাম্মেল ও মুনসুর আলী পুরাতন মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য। অপরদিকে জুয়েল রানা একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেপ্তারকৃতদের পুলিশ পাহারায় বিধি অনুযায়ী যশোর আদালতে পাঠানো হয়েছে।
