ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সারাদেশ

বেনাপোলে আওয়ামী লীগের চার নেতাকর্মী আটক

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

বেনাপোলে আওয়ামী লীগের চার নেতাকর্মী আটক

বেনাপোলে আওয়ামী লীগের চার নেতাকর্মী আটক

যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, যশোর জেলার বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামের মৃত আবুল হোসেন বিশ্বাসের ছেলে হাসান মাহমুদ ওরফে প্রিন্স (৪৩), সাদীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইজাজ আহম্মেদ (২১), শিকড়ী গ্রামের পূর্বপাড়ার আবদুর রহিমের ছেলে আবদুর রহমান মিলন (৪০) এবং শিকড়ী গ্রামের মধ্যপাড়ার চান্দ আলীর ছেলে মশিউর রহমান (৪২)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হাসান মাহমুদ ওরফে প্রিন্স বেনাপোল ইউনিয়নের পোড়াবাড়ী ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ইজাজ আহম্মেদ বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আবদুর রহমান মিলন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং মশিউর রহমান পুটখালী ইউনিয়নের ৭ নম্বর শিকড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় পুরোনো মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের আটক করা হয়েছে। পরে পুলিশ পাহারায় বিধি অনুযায়ী তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন