শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত, আহত ১
প্রতিনিধি
শহিদুজ্জামান উজ্জল :

শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত, আহত ১
যশোরের শার্শায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডাবলু (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মেহেদী হাসান রিফাত (১৯) গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শার্শা-কাশিপুর সড়কের সুবর্ণখালী তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ডাবলু সুবর্ণখালী গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত রিফাত একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুবর্ণখালী তিন রাস্তার মোড়ে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে চালক ডাবলু ও আরোহী রিফাত গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার সাকিব পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাবলুকে মৃত ঘোষণা করেন। আহত রিফাত বর্তমানে নাভারণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
