ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সারাদেশ

বেনাপোল সীমান্তে ৪২০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন:

বেনাপোল সীমান্তে ৪২০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

বেনাপোল সীমান্তে ৪২০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে ৪২০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করেছেন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৪২০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন