শার্শায় ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ ফুলছদ্দিন খাঁ (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ ফুলছদ্দিন খাঁ (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৭ মে) রাত ১২টা ৫০ মিনিটের দিকে তাকে শার্শা থানাধীন পাকশিয়া গ্রামের খালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ফুলছদ্দিন খাঁ যশোর জেলার শার্শা থানার পাকশিয়া (খালপাড়া) গ্রামের মৃত সুলতান খাঁর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পিএসআই আনিসুর রহমান বিপ্লব, এএসআই হযরত আলী ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালায়। অভিযানে পাকশিয়া গ্রামের ফুলছদ্দিন খাঁর বাড়ির উঠানের পূর্ব পাশে গোয়ালঘরের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানায়, ধৃত আসামীর বিরুদ্ধে শার্শা থানায় ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১৪(খ) মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৩৫, তাং-১৭/০৫/২০২৬ ইং। আসামীকে বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
