ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২০ মে, ২০২৬
সারাদেশ

যশোরের শার্শা সীমান্তে বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে মাদকসহ আটক ১

প্রতিনিধি

ফিরোজ আলম :

১৯ মে, ২০২৬
যশোরের শার্শা সীমান্তে বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে মাদকসহ আটক ১

যশোরের শার্শা সীমান্তে বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ ইকবাল হোসেন নামে এক যুবক আটক

যশোরের শার্শা সীমান্তে বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে ইকবাল হোসেন(৪০) নামে এক আসামিসহ ভারতীয় নেশাজাতীয় ৭৮ বোতল উইনসেরেক্স কফ সিরাপ ও ২৬ বোতল এসকাফ সিরাপ আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কাশিপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ইকবাল হোসেন যশোর জেলার শার্শা থানার গোপিনাথপুর গ্রামের মৃতঃ আবুল হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, কাশিপুর সীমান্তের গোপিনাথপুর গ্রামে যৌথ অভিযান চালিয়ে ইকবাল হোসেন(৪০) নামে এক আসামিসহ ৭৮ বোতল উইনসেরেক্স কফ সিরাপ ও ২৬ বোতল এসকাফ সিরাপ আটক করা হয়।

পরে আটক আসামি ও মাদকদ্রব্য মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া বেনাপোল বিওপি ও আইসিপির বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে আরও ২০০ বোতল উইনসেরেক্স সিরাপ, ১৫২ বোতল এসকাফ সিরাপ, ৩০টি শাড়ি, ২টি থ্রি-পিস, ৫টি কম্বল, ২ হাজার ৪১৫টি চকলেট, ১ কেজি জিরা, ৪১ কেজি ফুসকা, ৩ প্যাকেট সন পাপড়ি, ২ কেজি কিসমিস, ১৭০টি আমের চাটনি, ৪৮টি খাদ্যসামগ্রী ও ৪৬৮টি কসমেটিকস সামগ্রী জব্দ করে।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৩৪ হাজার ৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

শেয়ার করুন