ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২০ মে, ২০২৬
সারাদেশ

ডিবি পুলিশের জালে হিরোইনসহ বেনাপোলের সাথী আটক

প্রতিনিধি

ফিরোজ আলম :

১৯ মে, ২০২৬
ডিবি পুলিশের জালে হিরোইনসহ বেনাপোলের সাথী আটক

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২ গ্রাম হিরোইনসহ সাথী খাতুন (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছেন।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২ গ্রাম হিরোইনসহ সাথী খাতুন (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছেন।

আটক সাথী খাতুন বেনাপোল পোর্ট থানার ভবের বেড় পশ্চিমপাড়া এলাকার রবিউল শিকদারের মেয়ে।

সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে যশোর কোতোয়ালী মডেল থানার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রেলগেট এলাকায় যশোর-চাঁচড়া সড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই শিবু মন্ডলের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালায়। এসময় রেলগেট এলাকায় কালু মিয়ার মাংসের দোকানের সামনে বোরকা পরিহিত এক নারী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন। সন্দেহভাজন ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের পরিচয় দেন এবং তার কাছে হিরোইন থাকার কথা স্বীকার করেন।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে নারী কনস্টেবল জারমিন খাতুনের সহায়তায় তল্লাশি চালিয়ে সাথী খাতুনের পরিহিত বোরকার ভেতরে বিশেষ কায়দায় তৈরি পকেট থেকে একটি স্বচ্ছ পলিথিনে রাখা ২২ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৯ মে) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন