শার্শায় ইয়াবাসহ নারী আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ আর্জিনা খাতুন (২৭) নামে এক নারীকে আটক করা হয়েছে।
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ আর্জিনা খাতুন (২৭) নামে এক নারীকে আটক করা হয়েছে।
আটক আর্জিনা খাতুন দক্ষিণ বুরুজ বাগান এলাকার আবুল কাশেমের মেয়ে ও মাসুম হোসেনের স্ত্রী।
শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে থানার এসআই চিরঞ্জিত মন্ডল ও এএসআই লাভলু মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দক্ষিণ বুরুজ বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দক্ষিণ বুরুজ বাগানের তুলি সিনেমা হলের পেছনে প্রায় ২০০ গজ দূরে জয়নাল নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে মোছাঃ আর্জিনা খাতুন (২৭) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-৩৯, তাং-১৯/০৫/২০২৬ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) রুজু করা হয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন।
