বেনাপোল সীমান্তে ১২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
প্রতিনিধি
কামাল হোসেন:

যশোরের বেনাপোল সীমান্তে ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোরের বেনাপোল সীমান্তে ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২০ মে) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল বিওপি ও আইসিপি’র সদস্যরা পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৭৯টি শাড়ি, ৯ কেজি জিরা, ১১১ কেজি ফুসকা, ১০ কেজি কিসমিস, ১৯ প্যাকেট সন পাপড়ি, ১৪৪টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ৪ হাজার ৯৬৮টি চকলেট এবং ৯৭৯টি কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত মালামালের সিজারমূল্য ১২ লাখ ১ হাজার ৭৭০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।
