ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৪ জুলাই, ২০২৬
সারাদেশ

শার্শার নাভারণে ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

৪ জুলাই, ২০২৬
শার্শার নাভারণে ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

যশোরের নাভারণ এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইবলুম কাইয়ুম ওরফে বনি (৩২) নামে এক যুবককে আটক করেছে শার্শা থানা পুলিশ।

যশোরের নাভারণ এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইবলুম কাইয়ুম ওরফে বনি (৩২) নামে এক যুবককে আটক করেছে শার্শা থানা পুলিশ।

শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নাভারণ কাজীরবেড় এলাকায় অভিযান পরিচালনা করে তার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইবলুম কাইয়ুম ওরফে বনি যশোর জেলার শার্শা থানার কাজীরবেড় গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

পুলিশ জানায়, অভিযাটি পরিচালনা করেন শার্শা থানার এসআই চিরঞ্জিৎ মন্ডল ও এএসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযানকালে তার হেফাজতে তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন