ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২২ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক

আটক রাহুল-প্রিয়াঙ্কা ও অখিলেশকে ছেড়ে দিল পুলিশ

প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক:

২১ জুলাই, ২০২৬
আটক রাহুল-প্রিয়াঙ্কা ও অখিলেশকে ছেড়ে দিল পুলিশ

আটক রাহুল-প্রিয়াঙ্কা ও অখিলেশকে ছেড়ে দিল পুলিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভের সময় আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ ইয়াদবকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিক্ষোভস্থল থেকে রাহুল গান্ধীকে নিয়ে যাওয়া হয়েছিল ছত্রাশাল স্টেডিয়ামে। পরে সেখান থেকে একটি গাড়িতে করে তাকে চলে যেতে দেখা যায়।

অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের পর মন্দির মার্গ থানায় নেওয়া হয়। কিছু সময় পর সেখানে পৌঁছান কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। পরে প্রিয়াঙ্কাকেও থানা থেকে বের হয়ে যেতে দেখা যায়।

এদিকে আটক হওয়ার পর সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ ইয়াদবকেও মুক্তি দেয় পুলিশ। মুক্তির পর সাংবাদিকদের তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি সরকারের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তাদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, তা গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি সংসদে উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন