বেনাপোলে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
প্রতিনিধি
কামাল হোসেন:

বেনাপোলে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
যশোরের বেনাপোলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিন্টু শেখ (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক বিক্রির ২০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজার সংলগ্ন যশোর-বেনাপোল মহাসড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মিন্টু শেখ বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় (ট্রেনলাইন) এলাকার জেয়াদ আলী এবং মনোয়ারা বেগমের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্র জানায়, এসআই রকি মণ্ডলের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিন্টু শেখকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
