ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ

ভারতে ৩ বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৩ নারী-পুরুষ ও শিশু

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

ভারতে ৩ বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৩ নারী-পুরুষ ও শিশু

ভারতে ৩ বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৩ নারী-পুরুষ ও শিশু

ভারতের কেরালায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক থাকার পর তিন বছর কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন এক দম্পতি ও তাঁদের দুই বছর বয়সী ছেলে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখা দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাঁদের বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ধেপুয়াপাড়া ইউনিয়নের ধরাদোয়া ধেথলার গ্রামের জাহিদুল শেখের ছেলে আল আমিন শেখ (২০), তাঁর স্ত্রী জোসনা আক্তার (২১) এবং তাঁদের দুই বছর বয়সী ছেলে আরমান শেখ।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পরিবারের কাছে পাঠানোর জন্য তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোরের বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, তাঁরা ঝিনাইদহের কালীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে কেরালায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। সেখানে তিন বছর কারাভোগের পর দেশে ফেরার জন্য তাঁদের ট্রাভেল পারমিট দেওয়া হয়। সোমবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন ও পোর্ট থানা পুলিশের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাঁদের গ্রহণ করা হয়েছে। তাঁদের পুনর্বাসন ও পরিবারের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে সংস্থাটি যথাযথ দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন