সারাদেশ
বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ওয়ার্ড যুবলীগ নেতা আরিফুল আটক
প্রতিনিধি
কামাল হোসেন:

বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ওয়ার্ড যুবলীগ নেতা আরিফুল আটক
যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে আরিফুল ইসলাম (৪৫) নামে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলাসহ মোট আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দৌলতপুর সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরিফুল ইসলাম যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, তিনি দৌলতপুর ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আটক ব্যক্তিকে রবিবার (২৫ অক্টোবর) সকালে যশোর আদালতে পাঠানো হবে।
