সীমান্তে ১১২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ চোরাচালানি পণ্য জব্দ
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

সীমান্তে ১১২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ চোরাচালানি পণ্য জব্দ
সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১১২ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসেরেক্স কফ সিরাপসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা।
বুধবার (২৯ জুলাই) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ও
পাঁচপীরতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, অভিযানে ১১২ বোতল ভারতীয় উইনসেরেক্স কফ সিরাপ, ৩২টি শাড়ি, ২ কেজি ফুসকা, ১০টি চকলেট এবং ৫৮টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
