ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৮ আগস্ট, ২০২৬
সারাদেশ

সীমান্তে বিজিবির অভিযানে আটক

প্রতিনিধি

কামাল হোসেন:

৮ আগস্ট, ২০২৬
সীমান্তে বিজিবির অভিযানে আটক

সীমান্তে বিজিবির অভিযানে আটক

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দসহ আমিনুল ইসলাম (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীন বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট ও হিজলী বিওপির টহলদল সীমান্ত এলাকায় পৃথকভাবে এসব অভিযান চালায়।

আটক আমিনুল ইসলাম খুলনার লবণচোরা থানার ছাচিবুনিয়া সুইচগেট এলাকার মোশারফ মোল্লার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ৮১ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, ১০১টি শাড়ি, একটি কম্বল, ১৮ কেজি ফুসকা, ৪ কেজি জিরা, ৬৭টি চকলেট ও ১ হাজার ২৫০টি কসমেটিকস সামগ্রী জব্দসহ একজনকে আটক করা হয়। জব্দ করা এসব পণ্যের মোট মূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপসহ একজনকে আটক করা হয়। একইসঙ্গে বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট ও হিজলী বিওপির সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে অন্যান্য মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক আমিনুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা অন্যান্য মাদক ও চোরাচালানি পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন