ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পন্ডস ফেসওয়াশ জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন:

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পন্ডস ফেসওয়াশ জব্দ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পন্ডস ফেসওয়াশ জব্দ

বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭৪ পিস ভারতীয় পন্ডস ফেসওয়াশ জব্দ করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)। জব্দ করা এসব প্রসাধনীর আনুমানিক সিজার মূল্য ২১ হাজার ৫৩৪ টাকা।

শনিবার (৮ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটের দিকে বেনাপোল সীমান্তের দৌলতপুর বিওপির সদস্যরা এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালানি মালামাল ও মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় পন্ডস ফেসওয়াশের ৭৪ পিস জব্দ করা হয়।

শেয়ার করুন