ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৮ আগস্ট, ২০২৬
সারাদেশ

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৪৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন:

৮ আগস্ট, ২০২৬
শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৪৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৪৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ

যশোরের শার্শা উপজেলা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও এক বোতল মদ জব্দ করেছে বিজিবি।

শনিবার (৮ আগস্ট) উপজেলার দৌলতপুর, পুটখালী ও গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালানি মালামাল ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার দৌলতপুর, পুটখালী ও গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং এক বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

শেয়ার করুন