ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৮ আগস্ট, ২০২৬
সারাদেশ

শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন:

৮ আগস্ট, ২০২৬
শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমামুল হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটের দিকে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামের উলাশী-জিরেনগাছা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমামুল হোসেন কাঠুরিয়া (পশ্চিমপাড়া) গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল কাঠুরিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক মতিয়ার রহমানের বাড়ির সামনে পাকা সড়ক থেকে ইমামুল হোসেনকে আটক করে তল্লাশি করা হয়। তার কাছ থেকে হালকা কমলা রঙের ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন