ঢাকা, বাংলাদেশ || রবিবার, ৯ আগস্ট, ২০২৬
সারাদেশ

শার্শায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, আসামি অজ্ঞাত

প্রতিনিধি

কামাল হোসেন:

৯ আগস্ট, ২০২৬
শার্শায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, আসামি অজ্ঞাত

শার্শায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, আসামি অজ্ঞাত

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শনিবার (৮ আগস্ট) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে শার্শা বাজারে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই সবুজ গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল শার্শা বাজারে কাজী সবুরের ফলের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি একটি কফি ও কালো রঙের কাঁধে ঝোলানো ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দায়ের করা মামলা নম্বর ১১, তারিখ-৯ আগস্ট ২০২৬।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, আসামির পরিচয় ও ঠিকানা শনাক্ত করে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

শার্শায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, আসামি অজ্ঞাত | সীমান্তের খবর