সারাদেশ
মনিরামপুরে ১০০ পিস ইয়াবাসহ নারী আটক
প্রতিনিধি
কামাল হোসেন:
৯ আগস্ট, ২০২৬

মনিরামপুরে ১০০ পিস ইয়াবাসহ নারী আটক
যশোরের মনিরামপুরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পপি (২৬) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে মনিরামপুর থানার ৭ নম্বর খেদাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাহামুদকাটি গ্রামে এ অভিযান চালানো হয়।
আটক পপি মাহামুদকাটি গ্রামের মৃত জহিরুল ইসলামের ও সেলিনা বেগমের মেয়ে।
ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম মাহামুদকাটি গ্রামের মৃত জহিরুল ইসলামের বসতঘরে অভিযান চালায়। এ সময় ওই ঘরে থাকা পপির হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার (৮ আগস্ট) পপিকে আদালতে পাঠানো হয়েছে।
