ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
সারাদেশ

বেনাপোলের পুটখালী সীমান্তে ২২৩ বোতল ভারতীয় এসকাফ সিরাপ আটক

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

১৭ আগস্ট, ২০২৬
বেনাপোলের পুটখালী সীমান্তে ২২৩ বোতল ভারতীয় এসকাফ সিরাপ আটক

বেনাপোলের পুটখালী সীমান্তে ২২৩ বোতল ভারতীয় এসকাফ সিরাপ আটক

বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ২২৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৭ আগস্ট) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, পুটখালী বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য আটক করেন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, চোরাচালানি মালামাল ও মাদকসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ২২৩ বোতল ভারতীয় এসকাফ সিরাপ আটক করা হয়।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন