ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
সারাদেশ

যশোরে ৭৭ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ ওসমান গনি আটক

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

১৮ আগস্ট, ২০২৬
যশোরে ৭৭ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ ওসমান গনি আটক

যশোরে ৭৭ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ ওসমান গনি আটক

যশোরে ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ ওসমান গনি (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার সিজার মূল্য ৭৭ লাখ ৪২ হাজার টাকা।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে এ স্বর্ণের বারসহ আটক করা হয়।

আটক ওসমান গনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রজব বেপারীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক টহলদল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি স্বর্ণের বার, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বার দুটি তার শরীরে বিশেষভাবে লুকানো ছিল।

বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি স্বীকার করেছেন, ঢাকা থেকে স্বর্ণের বার দুটি নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের মূল্য ৭৭ লাখ ৪২ হাজার টাকা, বাটন মোবাইলের মূল্য ১ হাজার টাকা এবং নগদ ১১ হাজার ৬০০ টাকাসহ মোট জব্দ করা মালামালের মূল্য ৭৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন