ঢাকা, বাংলাদেশ || রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়

তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের সভাপতি স্বাধীন, সম্পাদক মেহেদী

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

৫ সেপ্টেম্বর, ২০২৬
তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের সভাপতি স্বাধীন, সম্পাদক মেহেদী

রাজধানীর তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রাজধানীর তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নিশার আহমেদ স্বাধীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেহেদী হাসান।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ময়ূখ মাহবুব। যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান আকাশ, সাংগঠনিক সম্পাদক কাজী ইসমাতুজ্জামান সুচি, দপ্তর সম্পাদক মারুফা সুলতানা মেঘলা, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম পলাশ, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক মুজাহিদুল ইসলাম রোমান এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন শেখ কিরন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুর রহমান (রিমন)।

নবগঠিত কমিটির সদস্যরা জানান, তেজগাঁও কলেজে সাংবাদিকতা ও গণমাধ্যমচর্চাকে আরও গতিশীল করাই তাদের অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের সাংবাদিকতার জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ ও গণমাধ্যমভিত্তিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

একই সঙ্গে কলেজের শিক্ষা, সাংস্কৃতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরতে প্রেস ক্লাবটি সক্রিয়ভাবে কাজ করবে বলে জানান সংশ্লিষ্টরা।

শেয়ার করুন