শার্শায় ইয়াবাসহ জয়নুর খাতুন নামে এক নারী গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় ইয়াবাসহ জয়নুর খাতুন নামে এক নারী গ্রেপ্তার
যশোরের শার্শায় ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ৭৫০ টাকাসহ জয়নুর খাতুন (৫৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় অপর এক আসামি কৌশলে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গোগা ইউনিয়নের অগ্রভূলট গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জয়নুর খাতুন যশোর জেলার শার্শা থানার অগ্রভূলট (বাজারপাড়া) গ্রামের মৃত বজলুর রহমানের স্ত্রী ও মোস্তাব আলীর মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অগ্রভূলট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় অগ্রভূলট গ্রামের বাজারপাড়ায় জয়নুর খাতুনের বাড়িতে নারী কনস্টেবলের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তার হেফাজত থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৩ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়। এ সময় সঙ্গে থাকা অপর এক আসামি ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার জয়নুর খাতুনকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
