শার্শায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

যশোরের শার্শায় নাশকতা মামলায় রবিউল ইসলাম (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যশোরের শার্শায় নাশকতা মামলায় রবিউল ইসলাম (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোড়পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিউল ইসলাম যশোর জেলার শার্শা থানার গোড়পাড়া (কলোনীপাড়া) এলাকার হাজী লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, তিনি ১১ নম্বর নিজামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই আশীষ সরকার ও এসআই পায়েল কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল গোড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। তিনি শার্শা থানার মামলা নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি।
মামলাটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার রবিউল ইসলামকে শুক্রবার (২ অক্টোবর) যথাযথ পুলিশ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
