ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ

শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার নিহত

প্রতিনিধি

শহিদুজ্জামান উজ্জল :

শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার নিহত

যশোরের শার্শায় মুরগির বাচ্চাবাহী একটি কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে আরিফ হোসেন (৩০) নামে চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন।

যশোরের শার্শায় মুরগির বাচ্চাবাহী একটি কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে আরিফ হোসেন (৩০) নামে চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন বগুড়া জেলার শেরপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি ওই কভার্ড ভ্যানের চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে কভার্ড ভ্যানটি নাভারনের দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৬টার দিকে খাজুরা মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে কভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের সহকারী আরিফ হোসেন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাভারণে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার সুখেন্দু কুমার মজুমদার বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আরিফ হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কভার্ড ভ্যানের অপর কর্মী রানা জানান, তারা সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে নাভারনের দিকে আসছিলেন। পথে চালক ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারালে কভার্ড ভ্যানটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

নাভারন হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, দুর্ঘটনার পর কভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত কভার্ড ভ্যানটি হেফাজতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন