ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ

শার্শায় ২০০ বোতল মাদক সিরাপসহ সবুজ খান নামে যুবক গ্রেপ্তার

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় ২০০ বোতল মাদক সিরাপসহ সবুজ খান নামে যুবক গ্রেপ্তার

শার্শায় ২০০ বোতল ‘উইনসেরেক্স সিরাপ’ ও একটি ইজিবাইকসহ সবুজ খান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোরের শার্শায় ২০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ‘উইনসেরেক্স কফ সিরাপ’ ও একটি ইজিবাইকসহ সবুজ খান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে শার্শা উপজেলার পাকশিয়া বাজারের সেতু সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার সবুজ খান শার্শা থানার গোড়পাড়া (নিমতলা) গ্রামের জাহান আলী খানের ছেলে।

শার্শা থানা পুলিশ জানায়, অফিসার ইনচার্জ শামিনুল হকের নেতৃত্বে এসআই আনিসুর রহমান ও এএসআই জহুরুল ইসলামসহ পুলিশের একটি দল পাকশিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পাকশিয়া বাজারের সেতুর উত্তর পাশে আরিফ হোসেনের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে সবুজ খানকে গ্রেপ্তার করা হয়।

পরে তার হেফাজত থেকে ২০০ বোতল ‘উইনসেরেক্স কফ সিরাপ’ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, এ ঘটনায় গ্রেপ্তার সবুজ খানসহ পলাতক আরও তিন আসামির বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন