ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
সারাদেশ

শার্শায় কৃষকলীগের সাধারণ সম্পাদক মফিজুর গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন:

শার্শায় কৃষকলীগের সাধারণ সম্পাদক  মফিজুর গ্রেপ্তার

শার্শায় কৃষকলীগের সাধারণ সম্পাদক মফিজুর গ্রেপ্তার

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে কৃষকলীগের উপজেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান (৪৫) গ্রেপ্তার হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন শার্শা থানা পুলিশ।

গ্রেপ্তার মফিজুর রহমান যশোর জেলার শার্শা থানার চটকাপোতা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার মফিজুর রহমান নিষিদ্ধ ঘোষিত শার্শা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার (১১ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার চটকাপোতা গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

তিনি শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২ মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি।

পুলিশ আরও জানায়, শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় মামলা রয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তারকৃত মফিজুর রহমানকে রোববার (১১ অক্টোবর) যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন