ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
জাতীয়

দেশের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান

দেশের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান

দেশের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তাঁর এ নিয়োগের মধ্য দিয়ে দেশের তথ্য কমিশনের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধান তথ্য কমিশনারের দায়িত্ব পেতে যাচ্ছেন।

একই সঙ্গে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস.এ.এম. মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন। তাঁদের নিয়োগের বিষয়ে

শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ড. নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার এবং এস.এ.এম. মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার পদে নিয়োগ দিয়েছেন।

তথ্য অধিকার আইন অনুযায়ী, তথ্য কমিশন নাগরিকের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা এবং আইনের বিধান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি ও নির্ধারিত কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়ে আবেদন করার পর আইন অনুযায়ী তথ্য না পাওয়া গেলে সংশ্লিষ্ট ক্ষেত্রে তথ্য কমিশনে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।

নতুন নিয়োগের ফলে তথ্য কমিশনের নেতৃত্বে পরিবর্তন আসছে। বিশেষ করে একজন নারীকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনা দেশের তথ্য অধিকার প্রতিষ্ঠার প্রাতিষ্ঠানিক কাঠামোয় তাৎপর্যপূর্ণ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরকার নির্ধারণ করবে।

শেয়ার করুন