ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
সারাদেশ

বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কম্বলসহ প্রসাধনী জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন :

বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কম্বলসহ প্রসাধনী জব্দ

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, প্রসাধনীসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, প্রসাধনীসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য ১৩ লাখ ৪৩ হাজার ৯৫০ টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৭০টি ভারতীয় শাড়ি, ১১৪টি কম্বল, ৩৪টি চাদর, ৩ প্যাকেট ফুসকা, ২ কেজি কিসমিস এবং ১ হাজার ৩৫৮টি বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ও আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন